ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২৯ ও ৩০ এপ্রিল শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে

আসন্ন ঈদুল ফিতরের আগে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির জন্য শিল্প এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা থাকবে। সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপার ভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।


নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের ও উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারি/কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে।


দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।


ads
ads
ads

Our Facebook Page

↑